সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সফরে আসছেন ৯ সেপ্টেম্বর

জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা ৯ থেকে ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।

সফরকালে তিনি ভাসানচর ও কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘ সমর্থিত হস্তক্ষেপের প্রভাব প্রত্যক্ষ করবেন।

সফরকালে কান্নি উইগনারাজা সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।

বৃহস্পতিবার ইউএনডিপি বলেছে, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডা এগিয়ে নিতে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ।

—ইউএনবি