সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রংপুরে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রংপুরে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে উদ্বোধন করা হয় বৃক্ষমেলা।

উদ্বোধনীর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ করে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা, চেক বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করা হয়।
ব্ক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আব্দুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য- ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকা হতে এসে স্টল দিয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল অংশ নেয়।