সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টিএসসির সামনে বৃহস্পতিবার গাছ পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪০) শেরপুর জেলার বাসিন্দা।

এ ঘটনায় গাছের পাশে দাঁড়িয়ে থাকা ২-৩ শিক্ষার্থী সামান্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার সময় গাছটি তার উপর ভেঙে পড়ে। এতে তিনি আহত হন।

ঢাকা মেডিকেল কলেশ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানটি পরিষ্কার করেন। দলটির এক সদস্য আক্তার হোসেন বলেন, ‘আমরা অনুমান করছি, গাছটির শেকড় পচে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এটা আমাদের প্রাথমিক অনুমান।’

—-ইউএনবি