সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘নগ্ন ছবি চাইতেন জো জোনাস’

অনলাইন ডেস্ক :

সময়টা খারাপ যাচ্ছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা জো জোনাসের। কয়েকদিন আগেই ভেঙেছে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে চার বছরের সংসার। এরইমধ্যে জো জোনাসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তার সাবেক সহকর্মী অ্যালেক্সা নিকোলাস। তিনি জানান, তিনি যখন কিশোরী তখন তার থেকে নগ্ন ছবি চেয়েছেন জো জোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে এই অভিযোগ করেছেন তিনি (অ্যালেক্সা নিকোলাস)। সাবেক এই অভিনেত্রী লেখেন, ‘আমাদের যখন পরিচয় হয় তখন আমরা কিশোর-কিশোরী। শুধু বলি জো জোনাস এমন এক পুরুষ যিনি শুদ্ধতার আংটি পরেও নগ্ন ছবি চাইতেন।’ খবর পেজ সিক্সের।

মার্কিন সিটকম ‘জোয়ি ১০১’-এ জো আর অ্যালেক্সা একসঙ্গে কাজ করেছেন। ২০০৫ সালে সম্প্রচার শুরু হয়েছিল এই সিরিজের। তখন এ ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই জনপ্রিয় জোনাস ব্রাদার্স। নিক, জো ও কেভিন জোনাস তিন ভাই শপথ করেছিলেন বিয়ের পূর্বে যৌন সম্পর্কে লিপ্ত হবেন না। আর এর প্রতীক হিসেবে পরতেন শুদ্ধতার আংটি। যদিও ২০১৩ সালে তারা এই আংটি খুলে ফেলেন। তারা তিন ভাই এখন বিবাহিত। এখন জো জোনাসের সংসারে ভাঙ্গন ধরেছে। কিছুদিন আগেই আদালতে সোফি টার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জো। দুজনের সম্মতিতেই আলাদা হয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।