সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চট্টগ্রামের ভক্তদের জন্য শাহরুখের ধন্যবাদ

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করে। পোস্ট করে ভিডিও। সেখানে ভক্তরা শাহরুখ শাহরুখ বলে চিৎকার করতে থাকে। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাব থেকে সিনেমা হল ভাড়া করে ‘জাওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন। সেসবেরই কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। টুইটারে প্রকাশিত পোস্টটি রিটুইট করে শাহরুখ খান লিখেছেন- থ্যাংক ইউ চট্টগ্রাম। জানা গেছে, চট্টগ্রামের শাহরুখ ভক্তরা একাধিকবার সিনেমাটি দেখেছে। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন তারা।

নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। টিকিটের জন্য হাহাকার লেগে গেছে। ‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়।