সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু

অনলাইন ডেস্ক :

কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের সর্বশেষ গানে অংশ নিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও হামিদা বানু। হাছন রাজার লেখা ‘ধরো দিলারাম’ এবং অর্ণবের ‘আমায় ধরে রাখো’ গান দুটোর ফিউশনে এটি তৈরি হয়েছে। নাম ‘দিলারাম’। গত শনিবার গানচিত্রটি উন্মুক্ত হলো অন্তর্জালে। গানটির সংগীত প্রযোজনায় ছিলেন অর্ণব। এই গানটিতে মরমী কবি হাছন রাজার একটি গানের মাধ্যমে মানুষের স্বাধীন চেতনার কথা প্রকাশ করা হয়েছে। এই গানটিতে এমন সব মানুষের কথা বলা হয়েছে, যারা জীবনে চলার পথে বড় কোনো বাধার মুখোমুখি হয়েছেন, যাদের মনে হয়েছে এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না। দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, চরম দুর্দশার সময়েও যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন, জানান শায়ান চৌধুরী অর্ণব।

কিন্তু তার সহশিল্পী কে এই হামিদা বানু? হামিদা বানু সিলেটের একজন লোকশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি হাছন রাজার পরিবারের অংশ হয়ে আছেন। বর্তমানে তিনি হাছন রাজা মিউজিয়ামে কর্মরত। তার সুরেলা ও মন ছুঁয়ে যাওয়া কণ্ঠ গানটিতে নতুন প্রাণ দিয়েছে। সেইসাথে দর্শক-শ্রোতারাও সম্পূর্ণ নতুন কিছু উপভোগ করছেন। তিনি এই প্রথমবার কোক স্টুডিও বাংলার মতো কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে গান করেছেন, জানায় কোক স্টুডিও কর্তৃপক্ষ। ‘আমায় ধরে রাখো’ অংশটির মধ্য দিয়ে গানে চমৎকার ফিউশন ঘটিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। গানে গানে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।