সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার পুলিশ চরিত্রে জয়া

অনলাইন ডেস্ক :

সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে এবার জয়া হাজির হবেন পুলিশের চরিত্রে। জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় জয়াকে পুলিশের পোশাকে দেখা যাবে। এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ইতোমধ্যেই সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

বুধবার জয়া আহসানসহ ‘দশম অবতার’ সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন সৃজিত। সিনেমাটির কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। জয়া আহসান ছাড়াও ‘২২শে শ্রাবণ’র প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন। সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।