সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জওয়ান ৮০ ভাগ উর্দু ছবি: ঝন্টু

অনলাইন ডেস্ক :

‘কে বলল জওয়ান হিন্দি ছবি? এটা হিন্দি নাম দিয়ে চলছে, আসলে এটা ৮০ ভাগ উর্দু ছবি। বললে হবে না। এই ভাষা আমাদের সংস্কৃতির ওপর আঘাত করেছিল। তাই আমরা পথে নেমেছিলাম। বঙ্গবন্ধুও এই ভাষার ছবিকে বাংলাদেশে মুক্তি দিতে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা কী করলাম?’ কথাগুলো বলছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। রোববার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার এই নির্মাতার ‘সুজন মাঝি’ সিনেমাটি মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেন নিপুণ ও ফেরদৌস। একই সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জওয়ান।

বিষয়টি নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ। ঝন্টু বলেন, ‘বাংলাদেশে ভারতের ছবি মুক্তি পাক, আমার আপত্তি নেই। যদিও আমি এর ঘোর বিরোধী, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। যেহেতু চলচ্চিত্রের সংগঠনগুলো অনুমোদন দিয়েছে, তাই আমি আর আপত্তি করি না। তবে একই সপ্তাহে কেন মুক্তি দিতে হবে? সপ্তাহের কি অভাব পড়েছে? বাংলাদেশের ছবি থাকতে কেন ভারতের ছবি একই সপ্তাহে মুক্তি দিতে হবে?’ আলোচিত এই নির্মাতা বলেন, “ ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল গুলজার (মুশফিকুর রহমান গুলজার)। সিনেমা মুক্তির তিন-চার দিন আগে এসে আমাকে বলেছিল যেন কোনোভাবেই সিনেমা মুক্তির তারিখ না পেছাই। পরে সে-ই নিজের ছবি পিছিয়ে দিয়ে ‘জওয়ান’-কে মুক্তির জায়গা করে দিল। এটা সে কেন করল আমি জানি না।”

নিজের নির্মিত সিনেমাটি দর্শক পছন্দ করেছে জানিয়ে বলেন, আমার ছবিটি দর্শক খুবই পছন্দ করেছে। এমন গল্পের ছবি অনেক দিন পরে দর্শক দেখছে। দর্শকরা ছবিটি উপভোগ করছে। অনেকেই ফোন করে আমাকে জানাচ্ছে। ভারতের সিনেমার সঙ্গে অল্প বাজেটের ছবি নিয়ে আমাকে পাল্লা দিতে হচ্ছে। তবুও দর্শকদের ভালোবাসা পেয়েছি, পাচ্ছি- এটাই আনন্দের।’