সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২১

ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।

স্থানীয়রা জানান, রবিবার গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে আছেন। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনার ঘটতে পারে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে ও ইটপাটলের আঘাতে ২১ জন আহত হয়। তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

—-ইউএনবি