সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গোয়াইনঘাটে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে আগুনে ৫ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ১১ নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন পুড়ে যায়।

এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।