সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

তুরাগে নৌকা ভ্রমণ করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর সূচি শেষ করার আগে তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ম্যাক্রোঁর নৌকাভ্রমণ নির্ধারিত ছিল না তবে তিনি এ ভ্রমণ উপভোগ করেছেন।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন মন্ত্রী হাছান মাহমুদ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

ড. হাছান তার ফেসবুক প্রোফাইলে দুটি ছবি আপলোড করে লিখেছেন, ‘ঢাকার তুরাগ নদে নৌকা ভ্রমণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সেলফি। তিনি নৌকা ভ্রমণ অনেক উপভোগ করেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে রবিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় আসেন। গত তিন দশক পর এটিই কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।

প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট মিটাররান্ড সর্বশেষ ১৯৯০ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এর আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেন তিনি। দুই নেতা সহযোগিতা বাড়ানোর জন্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেন।

—-ইউএনবি