সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ফাইল ছবি

জরুরি পাইপলাইন পরিবর্তনের কাজে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা জেলার মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুরবাড়ির টেক, ব্রাক্ষ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাউসিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় গ্যাস থাকবে না।।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াইহাজার ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

—ইউএনবি