সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শরীফুল রাজের জন্য পরীমনির আফসোস

অনলাইন ডেস্ক :

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে পরীমনি ও শরিফুল রাজ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে পরীমনি আশা করেছিলেন রাজ পুরস্কার পাবেন। কিন্তু সে আশা পূর্ন হয়নি। রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস করেছেন পরীমনি।

এদিন, অনুষ্ঠান শুরুর ঠিক আগে আগে ছেলে রাজ্যকে কোলে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন পরীমনি। তবে রাজ শুটিংয়ের কারণে আসতে পারেননি। রাজ ছিলেন ঢাকার আমিনবাজার এলাকায় একটি সিনেমার শুটিংয়ে। সেখান থেকে অনুষ্ঠানের শেষপর্যায়ে এসে হাজির হন তিনি।

তখনো তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়নি। এসেই পরীর কোল থেকে রাজ্যকে নিয়ে দুজন পাশাপাশি বসেন কিছুক্ষণ। এরপর মঞ্চের বাঁ-পাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন। মঞ্চে দুই অতিথি আফসানা মিমি ও জাহিদ হাসান খাম খুলে যখন নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পরীমনি গভীর মনোযোগে পর্দায় তা দেখছিলেন।

যখন চূড়ান্ত বিজয়ী চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা করা হলো, পরীমনি নিজের মুখ চেপে ধরে অবাক হয়ে উপস্থিত সবার দিকে তাকাচ্ছিলেন। বললেন- ‘ইশ্, এইটা কী হলো। রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার সে পাবে। কয়েক দিন ধরে সিনেমার শুটিং করছে, কিন্তু মন পড়ে আছে এ অনুষ্ঠানে, এই পুরস্কারে।’ কথা শেষ করেই গ্রিন রুমের বাইরে আসেন পরীমনি। পরীমনি আফসোস করে বলেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’