সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাড়ি ফিরেছেন আফজাল হোসেন

অনলাইন ডেস্ক :

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। কয়েক দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত। শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো আছে তার। আফজাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আফজাল হোসেনকে। চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।

পরে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই অভিনেতা। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও মঞ্চের মাধ্যমে অভিনয় জীবনের শুরু আফজাল হোসেনের। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন বরেণ্য এই অভিনেতা। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে- লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।