সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজীপুর সিটির প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল হয়।

এ অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন ছাড়াও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযোদ্ধাসহ নানান শ্রেণির বিপুলসংখ্যক লোক এতে উপস্থিত ছিলেন।

জায়েদা খাতুন নগর ভবনে গেলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নগর ভবনের দায়িত্ব নেওয়ার পরে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরে জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪।

—-ইউএনবি