সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনা উৎসাহব্যঞ্জক: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

দেশে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা যাতে ফিরে না আসে, সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে স্মরণ করছি ৯/১১ টুইন টাওয়ারের ধ্বংসযজ্ঞের কথা। যেখানে ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে ছয়জন বাংলাদেশের এবং এরমধ্যে তিনজন আমার নিজের জেলা সিলেটের।’

মোমেন বলেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা করি এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে তাদের সাম্প্রতিক আলোচনা উৎসাহব্যঞ্জক হওয়ায় তারা আনন্দিত।

তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং সন্ত্রাসী হামলায় প্রাণহানির আশঙ্কা নেই।

—ইউএনবি