সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতেরা হলেন- মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৪৫) এবং পথচারী আবুল কালাম ও বাহরাম।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে চান্দিনার হাড়িতলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময়ে বাসটি রাস্তার পাশে দুইজন পথচারীকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন নিহত হন। এরপর আহত পথচারী আবুল কালাম ও বাহরাম চান্দিনা হাসপাতালে মারা যান।

তিনি আরও বলেন, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে বাসটি জব্দ করে স্থানীয় লোকজন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

—-ইউএনবি