সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কলাগাছের সুঁতা দিয়ে পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কলাগাছের সুঁতা দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি বিষয়ক ২০দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। মৌলভীবাজারে মঙ্গলবার এ প্রশিক্ষণের উদ্বোধন কর হয়।

উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ ও বিসিক মৌলভীবাজারের উপব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভুইয়া।

অনুষ্ঠানে কলাগাছের সুঁতা দিয়ে শাড়ী তৈরিকারী মনিপুরী নারী রাধাবতী দেবী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান রাধাবতী দেবী নিজেই প্রশিক্ষক হিসেবে এখানে থাকবেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে মনিপুরী নারীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।