সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সিলেটে ধরা পড়েছে ৭৯ কেজির বাঘাইড়

সিলেটের কানাইঘাট উপজেলার লোভা নদীতে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ৭৯ কেজি ৩০০ গ্রাম ওজনের বাঘাইড় (বাঘ মাছ)। মাছটি নিলামে বিক্রি করা হয়েছে ৬০ হাজার টাকায়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেরার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী লোভা নদীতে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ৭৯ কেজি ৩০০ গ্রাম ওজনের বাঘ মাছটি নদীর পাড়ে চলে আসে। এ সময় বড়গ্রামের আব্দুল্লাহ, আহমদ হোসেন ও সাউদ গ্রামের নাহিদসহ কয়েকজন বিরল প্রজাতির এ মাছটি দেখতে পান। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাছটি ধরেন।

পরে মাছটি ওজন করা হলে ৭৯ কেজি ৩০০ গ্রাম হয়। নিলামে বিশাল আকারের এ বাঘ মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা লোভা নদীর তীরে ভিড় করেন। অনেকে মাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

স্থানীয় সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, লোভা নদীর উৎপত্তি ভারতে। প্রায়ই স্বচ্ছ জলধারার লোভা নদীতে শুকনা ও ভরা মৌসুমে বাঘ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

—-ইউএনবি