সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের একটি গোডাউনে লাগা আগুন রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে কাঁঠালবাড়ি রোড এলাকায় এসকে+এফ ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের খবর পান তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—–ইউএনবি