সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গাইবান্ধায় স্থানীয় সরকার দিবসের র‌্যালি ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় খোলাহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব রোহন আজাদ মন্ডল, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, মোস্তাক আলী, আব্দুল হাই মিয়া, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, রুহুল আমিন, আহসান হাবিব, মোস্তাক আহমেদ, সৈয়দ মোস্তফা জামান মিন্টু, সামিউল ইসলাম, মুন্নি বেগম, ইউডিসি উদ্যোক্তা আল আমিন প্রমুখ। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে ১০টি স্টল পরিদর্শন করেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।