সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ই অক্টোবর

খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয় মামুনুল হককে

অনলাইন ডেস্ক :

খুলনার একটি বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ১০ই অক্টোবর অভিযোগপত্র গঠনের দিন ধার্য করেছে আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনার মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

এর আগে, সকালে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয় মামুনুল হককে।

২০১৩ সালে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার অভিযোগ গঠন হবে ১০ই অক্টোবর। গত শুক্রবার মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারি ইসলাম অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।