সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ কানসাট-গোমস্তাপুর সড়কের পুসকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার ইসমত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও অপরজন আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি।যার পরিচয়
তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে পুসকুনি এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

—-ইউএনবি