সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরে ঢাকা কমার্স কলেজের সামনে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছেন।

পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির (মিরপুর) উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা।

—-ইউএনবি