সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?
Skip to content

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০

ফাইল ছবি

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯০০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ৮১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর ৩ হাজার ৭৯৪ জনসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

চলতি মাসে সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৬৩ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

—-ইউএনবি