সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ‘জশনে জুলুছ’

অনলাইন ডেস্ক :

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধর্মীয় র‍্যালী (জুলুছ) প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স:) যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় ‘জশনে জুলুছ’ বের হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

যা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গন হতে এক র‍্যালি (জুলুছ) বাহির হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, (মোহাম্মদপুর পোস্ট অফিস) মোহাম্মদপুর বাস্টাল্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে মাদ্রাসার সম্মুখ্যে এসে শেষ হবে। জুলুছে নেতৃত্ব দেন ও জুলুছ শেষে মাহফিলে সভাপতির আসন অলংকৃত করেন আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ জিঃ আঃ)।

উক্ত জুলুছ ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ওলামায়েকেরাম, দেশবরেন্য গবেষক, ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী এবং সরকারি – বেসরাকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।