সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে নদী তীরবর্তী আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গত মাসের শেষ দিকে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এসব উপজেলার অনেক স্থানে তীব্র নদীভাঙ্গনেও অনেক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে যমুনার পানি কমতে থাকলেও তৃতীয় দফায় কয়েকদিন ধরে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও ৪ থেকে ৫ দিন যমুনার পানি বাড়তে পারে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।

শাহজাদপুর, এনায়েতপুর ও বিশেষ করে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

—-ইউএনবি