সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নুশিন আদিবার নতুন গান আসছে

অনলাইন ডেস্ক :

প্রকাশ পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। গানটি প্রকাশিত হবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায়। ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন বলেন, আমি প্রচ- উচ্ছ্বসিত।

গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করিনি। প্রথমে খানিকটা দোটানায় পড়লেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিল তুই পারবি, চেষ্টা করেই দেখ। ওঁর দেওয়া সাহসের ফল এই কাজটি। নুশিন জানান, শাহরিয়ার রাফাতের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করছেন তিনি। সেটিও দ্রুতই প্রকাশিত হবে।