সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শাকিবের সঙ্গে অভিনয় করবেন না মারিয়া

অনলাইন ডেস্ক :

দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র‌্যাম্প মডেল হয়ে কাজ করছেন মারিয়া কিসপট্টা। এ মডেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে কখনই অভিনয় করবেন না। মডেলিংয়ে ক্যারিয়ার গড়লেও অভিনয়ের প্রতি আলাদা আগ্রহ রয়েছে মারিয়ার। তাই সিনেমাতেও অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন মারিয়া। কিন্তু সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী নন তিনি। সাক্ষাৎকারে এর কারণও অবশ্য উল্লেখ করেন মারিয়া। বলেন, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। ওনার সিনেমাতে কোনো ভালো কাহিনির প্রয়োজন হয় না। জাস্ট তার নামেই ভক্তরা সিনেমা হলে ভিড় জমায়।

মারিয়া আরও বলেন, আমার নিজের কোনো অভিনয় দক্ষতা নেই। আবার শাকিব খানের অভিনয়ও আমার ভালো লাগে না। একসঙ্গে তাই সিনেমায় অভিনয় করার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। সত্য ও স্পষ্টভাষী হওয়ায় মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন মডেল মারিয়া। কয়েক মাস আগে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন তারকাদের ‘সুগার ড্যাডি’-র কথা ফাঁস করে। এবার তিনি আলাচনায় এসেছেন ঢালিউড কিংখ্যাত শাকিব খানের সঙ্গে অভিনয় করার অনাগ্রহ প্রকাশ করে।