সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শাহজাদপুরে ২০ জন জটিল রোগীদের মাঝে ৫০ হাজার করে টাকার চেক প্রদান

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এ অনুদানের চেক বিতরন করা হয়।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি ২০ জন জটিল রোগে আক্রান্ত রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।