সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায়

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, উক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার সফর বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।

—–ইউএনবি