সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২, আহত ২৫

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। এছাড়াও উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বাহুবলে সংঘর্ষের খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ জনকে আটক করে বাহুবল থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, নিহত ২ জনের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

—-ইউএনবি