সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শ্বশুর-শাশুড়ির সঙ্গে নুসরাতের ছবি নেই কেন?

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। দীর্ঘ নাটকীয়তার পর অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। এ সংসার তাদের একটি পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে বেশ ভালো সময় পার করছেন নুসরাত-যশ। বিভিন্ন ধর্মীয় উৎসবে যুগলবন্দী হতে দেখা যায় তাদের। তা ছাড়াও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন নুসরাত। কিন্তু শ্বশুর-শাশুড়ির সঙ্গে তোলা কোনো ছবি এখনো প্রকাশ্যে আনেননি নুসরাত। বিষয়টি নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন নুসরাত জাহান।

অনেকের ধারণা, শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না! এসব আলোচনার মাঝে মুখ খুলেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত বলেন- ‘আসলে মা-বাবারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান।’ ২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। পরবর্তীতে ঘর বাঁধেন যশ-নুসরাত।