সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যেসব সিনেমায় শাকিবের পারিশ্রমিক কোটি টাকা

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল পারিশ্রমিক বাড়িয়েছেন শাকিব। যেখানে ছবি প্রতি পারিশ্রমিক ছিল ৪০ থেকে ৫০ লাখ, সেখানে এক লাফে তা দাঁড়িয়েছে এক কোটিতে। গুঞ্জন ওঠা এই তথ্য সঠিক, তবে রয়েছে বিশেষ এক শর্ত। সেই শর্ত স্পষ্ট করলেন পরিচালক অনন্য মামুন। এই পরিচালকের ‘দরদ’ সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা। যদিও কে এই বলিউড অভিনেত্রী তা এখনো প্রকাশ করেননি পরচিালক।

এই সিনেমার পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের কোটি টাকার পারিশ্রমিকের বিষয়টা স্পষ্ট করেন অনন্য মামুন। তিনি জানান শুধুমাত্র ঈদের ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। অনন্য মামুন বলেন, ‘শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের ছবির জন্য। অন্য ছবির সম্মানী কিন্তু কোটি টাকা নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট ছবি উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা ছবির ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। আমাদের মানুষ শাকিব খানকে অনেক টেনে ধরেছেন কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সত্যিই এগিয়ে গেছেন। সামনে আরও অনেক কিছু করবেন।’

বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে ‘দরদ’ ছবির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ। চলতি বছরের অক্টোবরে এই সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। এ ছাড়া হিমেল আশরাফের সঙ্গে ‘রাজকুমার’ ও রায়হান রাফির সঙ্গে ‘প্রেমিক’ সিনেমায় দেখা যাবে এই সুপরস্টারকে। আগামী বছর ঈদে মুক্তির কথা রয়েছে সিনেমাগুলো।