সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আশুলিয়ায় একই পরিবারের মা-বাবা ও শিশু সন্তানকে খুন

জেলা প্রতিনিধি, সাভার:

ঢাকার আশুলিয়ায় একই পরিবারের মা-বাবা ও শিশু সন্তানকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার (১ অক্টোবর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী। মামলাটি দায়ের করেন নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের শিশু সন্তান মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।

এসআই জোহাব আলী বলেন, “গতকাল রাতে একটি ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।” এঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মরদেহ তিনটি রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামীদেরকে গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।