সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজীপুরে আগুনে পুড়ে গেছে গুদাম ও বাসা-বাড়ি

গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটানা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি কক্ষের মালামাল ও গুদামে থাকা ঝুট- কেমিক্যাল।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিত্যক্ত ঝুট মালামাল, কেমিক্যাল ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টার দিকে নগরের বাসন থানার শরীফপুর এলাকার একটি বাসায় আগুন লাগে। মূহুর্তে আগুন আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে বিস্তৃত হয়। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫ টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল, কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

—-ইউএনবি