সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের বিভিন্ন স্থানে নদী ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে প্রশাসন। সোমবার (২ অক্টোবর) সিলেটের সদর ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালানোর পর মঙ্গলবার (৩ অক্টোবর) গোলাপগঞ্জে চালানো হয়েছে অভিযান। এখানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকবাগ এলাকায় সুরমা নদীর ইজারা বহির্ভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী।

গোলাপগঞ্জ মডেল থানাপুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

এর আগে সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় ৫টি বালুবাহী নৌকা জব্দ করে টাস্কফোর্স। এসময় এসব নৌকার পরিচালকদের দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

এছাড়া সোমবার দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।