সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রংপুরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রংপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর ক্যাসপিয়া চাইনিজ রেষ্টুরেন্ট এর মিলনায়তনে ডেমক্রেসিওয়াচ’র আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট নারী নেত্রী সাইদা রহমান জোসনা, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দিনাজপুর বিএনপি’র সহ-সভাপতি শাহিন সুলতানা বিউটি, দিনাজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগ’র আহ্বায়ক কমিটির সদস্য ফাতেমা ইয়াসমিন ইরা, বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা’র মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী অপরাজিতাদের শুভেচ্ছা জানিয়ে ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। রংপুর ক্লাস্টারে অপরাজিতার প্রকল্পের কর্মসূচী সমন্বয়কারী ফিরোজ নুরুন-নবী যুগল’র সঞ্চালনায় সংলাপে আগত অতিথিবৃন্দ ও অপরাজিতারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর চ্যালেঞ্জ, সম্ভাবনা ও রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এর বিভিন্ন প্রেক্ষিত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।##