সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা ও ভোর ৪টার দিকে এই ঘটনা দু’টি ঘটে।

নিহত ছানা উল্যাহ (২৭) ২নং ক্যাম্পের বাসিন্দা ও অপর নিহত আহম্মদ হোসেন (৩৬) ৭নং ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোর ৪ টায় ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই মারা যায় ছানা উল্যাহ। এই  ঘটনার এক ঘন্টা আগে ৭ নং ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গুলিতে আহম্মদ হোসেন নামে আরও একজন নিহত হন।

তিনি জানান, আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানের সামনে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় আহম্মদ হোসেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি