LIVE 90'+2'

Ecuador
0-0

Curaçao
Source: ESPN


এসএ পরিবহন কুরিয়ারের প্রধান কার্যালয়ে আগুন অবশেষে নেভানো সম্ভব হয়েছে। সোমবার (৯ অক্টোবর) আগুন লাগার ৪ ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে এই আগুন নেভানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, এর আগে সকাল ১০টা ১০ মিনিটে এসএ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
—-ইউএনবি
এ সম্পর্কিত আরও পড়ুন