সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ত্রিশালে বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

বু্ধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ত্রিশালের জেসমিন আক্তার (৩৫), সিরাজুল ইসলাম (৪০), সোহেল মিয়া (২৮) ও সদর উপজেলার লিটন মিয়া (৩০)। হতাহতরা সবাই পোশাককর্মী বলে প্রাথমিকভাবে জানা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে নিয়ে যাত্রী তুলছিল।

এ সময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আহত ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

—–ইউএনবি