সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীবরদীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে গর্ভবতী মায়েদের এএনসি, পিএনসি ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।

মাতৃমৃত্যু রোধ, গর্ভবতী মায়েদের সেবা, নরমাল ডেলিভারির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুরের ইউনিসেফ কনসালটেন্ট ডা. নাজমুল হক চৌধুরী। পরিবার কল্যাণ পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. তৌফিকুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

এসময় মেডিকেল অফিসার, শিক্ষক, ইমাম, মিড ওয়াইফ, গর্ভবতী নারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।