সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রংপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা সপ্তাহ উদযাপনে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয় ।

বুহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান অতিথি ছিলেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাক্তার শেখ মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো: মাহমুদুল ইসলাম ,সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাক্তার ইরপিতা মুনতাহা।এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক শেখ শহিদুজ্জামান , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সিহাব উদ্দিন শেখ, ডাক্তার মুহতারিমা বেগম প্রমূখ ।

সভায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাাণ কেন্দ্র ,মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বেসরকারী এনজি ও ক্লিনিকে ১৪-১৯ অক্টোবর ৬দিন ব্যাপী পর্যন্ত সেবা প্রদান করা হবে । এতে রংপুর জেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক এবং স্যাটেলাইট ক্লিনিকে উপস্থিত দম্পত্তির মধ্যে সেবা প্রদান করা হবে । পরিবার পরিকল্পনা,নিরাপদ মাতৃত্ব ,মা ও শিশু স্বাস্থ্য বাল্যবিবাহ , বয়সন্ধিকাল, স্বাস্থ্যসেবা বিষয়ে মাঠ পর্যায়ে ও মাধ্যমিক স্কুল গুলোতে চলচিত্র প্রদর্শণীর মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্য়ক্রম জোরদার করা হবে । এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বেসরকারী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।