সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মাধ্যমিক কারিগরি মাদ্রসা ও কলেজ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে জেলা মাধ্যমিক কারিগরি মাদ্রসা ও কলেজ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতে ছিলেন এ.কে.এম এনামুল হক শামীম। জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, স্বনির্ভর শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, যুগ্ম সচিব মুন্সি আব্দুল আহাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক মোঃ আমির হোসেন। জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব আলম। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।