সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে সম্পৃক্ত হবে না: মুখপাত্র দুজারিক

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে সম্পৃক্ত হবে না।

সোমবার (১৬ অক্টোবর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ একটি ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণে সম্পৃক্ত হবে না।’

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, তারা বাংলাদেশে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চান এবং এমন একটি পরিবেশ দেখতে চান, যেখানে জনগণ যে পক্ষের বিরুদ্ধেই কথা বলুক না কেন, ‘প্রতিশোধের ভয় ছাড়াই’ কথা বলতে পারে।

—-ইউএনবি