সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ‘জলপরি’

প্রাণী বিনিময়ের অংশ হিসেবে এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো আরও একটি জলহস্তী।মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে ৯ বছর বয়সী স্ত্রী জলহস্তী জলপরি।

এর মধ্য দিয়ে চিড়িয়াখানার ১২ বছর বয়সী একমাত্র পুরুষ জলহস্তী ‘লাল পাহাড়’ একজন সঙ্গী পেল।

২১ সেপ্টেম্বর লাল পাহাড়কে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছিল।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব অনুমতি দেন।

তিনি আরও বলেন, এর আওতায় জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয় এবং ২১ সেপ্টেম্বর সকাল ৮টায় এক জোড়া জলহস্তীর মধ্যে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী লাল পাহাড় (বয়স ১২ বছর) চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

এই কর্মকর্তা জানান, এর আগে অদল-বদল প্রক্রিয়ায় চট্টগ্রাম থেকে একটি সিংহী দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল একটি সিংহ।

—-ইউএনবি