সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘পদাতিক’র যাত্রা শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক :

সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেন রূপে হাজির হয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। জানা গেছে, প্রেক্ষাগৃহে মুক্তির আগে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’। এ বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন। ওই পোস্টে অভিনেতা দুটি ছবি পোস্ট করে লেখেন, “শুরু হলো ‘পদাতিক’ যাত্রা। উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেন এর জীবনীভিত্তিক সিনেমায় ‘মৃনাল সেন’ চরিত্রে অভিনয় করা ছিল আমার জন্য যেমন দুঃসাহসের, তেমনি গর্বের।”

এ সময় ভারতের নির্মাতা সৃজিত মুখার্জীকে ধন্যবাদ জানিয়ে চঞ্চল বলেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা নির্মাতা সৃজিত মুখার্জী এবং প্রযোজক ফিরদৌসুল হাসানের প্রতি। এরকম একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে ‘পদাতিক’ এর প্রথম প্রদর্শনী আমাদের জন্য গর্বের।” এ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্মাতা সৃজিত মুখার্জীও শেয়ার করেছেন। তিনি জানান, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের শেষ দিন, অর্থাৎ ৪ নভেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘রিজেন্ট স্ট্রিট সিনেমায় ‘পদাতিক’ এর প্রদর্শনী হবে। এদিকে গত ১৪ অক্টোবর লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজে চঞ্চল চৌধুরীর একটি ছবি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর যুক্তরাজ্যের চারটি শহর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লিডসে এই সিনে উৎসব চলবে।