সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভক্তদের দুঃসংবাদ দিলেন শুভ

অনলাইন ডেস্ক :

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর থেকে দক্ষ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ। খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর চরিত্রে শুভর অসাধারণ অভিনয় দেখে সবাই যেন মুগ্ধ। কিন্তু এরইমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা তার ফেসবুকে পোস্টের মাধ্যমে ভক্তদের দিলেন দুঃসংবাদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আরিফিন শুভ তার ফেসবুকে হাসপাতালের বেডে চিকিৎসারত অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও মুজিব ছবির ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। ৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছেন আরিফিন শুভ। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, বঙ্গমাতার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া সহ শতাধিক অভিনেতা কাজ করেছেন।