সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুরাদনগর- হোমনা সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর):

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মুরাদনগর- হোমনা সড়কের কলেজ পাড়া এলাকায় অটোরিক্সার ধাক্কায় সামিয়া আক্তার(৮) নামের এক মাদ্রাসা ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের কলেজ পাড়া ব্রিজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সামিয়া আক্তার ফরিদপুরের ইলিয়াছ হোসেনেরে মেয়ে। সে ছোট কাল থেকে মুরাদনগর উপজেলার কাজিয়াতল নানার বাড়ী ও মুরাদনগর সদরের হাসেম মিয়ার ছেলে খালু ফারুক মিয়ার বাড়ীতে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো বিশুদ্ধ পানি আনতে মুরাদনগর উপজেলার সদরের সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে যায় সামিয়া। পানি নিয়ে বাসায় ফিরার সময় মুরাদনগর-হোমনা সড়ক হয়ে ধনীরামপুর থেকে ছেড়ে আশা মুরাদনগরগামী একটি অটোরিক্সা সামিয়াকে ধাক্কা দিলে আহত করে এবং অটোরিক্সটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ খবর পেয়ে লাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। সামিয়ার পরিবারের লোকজন চট্রগ্রামে থাকেন। আসলে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।##