সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার বড় পর্দায় মেহজাবীন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক ও টেলিছবিতেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে চলচ্চিত্রে দেখার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমাপ্রেমীরা। তবে বড় পর্দায় কাজ করতে রাজি হচ্ছিলেন না মেহজাবীন। অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে চলেছে। বড় পর্দায় দেখা যাবে মেহজাবীনকে। খুব শিগগিরই ‘জায়া’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করা হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। চলচ্চিত্রে অভিনয়ের প্রসঙ্গে মেহজাবীন বলেন, এর আগে ওয়েব ফিল্মে কাজ করা হয়নি।

গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এজন্য বিশেষ যতœ নিয়ে এই ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে। জানা গেছে, এক তরুণীর পারিবারিক জীবনের গল্পকে ঘিরেই নির্মিত হবে ‘জায়া’। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রথম চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন মেহজাবীন। এ মাসেই সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা।